ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল

বৈশাখী নিউজ ডেস্ক: ভারতে সংখ্যালঘু মুসলিমদের ওপর হত্যা, নির্যাতন ও ধর্মীয় নিপীড়নের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে সচেতন নাগরিক সমাজ, মৌলভীবাজারের উদ্যোগে শহরের চৌমোহনা এলাকায় এ কর্মসূচি পালিত হয়। দেওয়ান আব্দুল বাসিত জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আদালত সড়ক সড়ক প্রদক্ষিণ শেষে চৌমোহনা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক সমাজ মৌলভীবাজারের সভাপতি অ্যাডভোকেট মোস্তাক আহমদ মম। অনুষ্ঠান পরিচালনা করেন মামুনুর রশীদ চৌধুরী মশু। বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি জেলা ইউনিটের সাধারণ সম্পাদক আনহার আহমদ সামশাদ, এস এম মেহেদী হাসান, দেওয়ানী জামে মসজিদের খতিব ˆসয়দRead More



































