সরকার বদলালেও কমছে না সেবা খাতে ঘুষ: টিআইবি জরিপ

বৈশাখী নিউজ ডেস্ক: সরকার পরিবর্তন হলেও দেশের বিভিন্ন সরকারি সেবা খাতে ঘুষ ও অনিয়মের চিত্রে তেমন পরিবর্তন আসেনি বলে মনে করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির সাম্প্রতিক জরিপে দেখা গেছে, পাসপোর্ট, ভূমি, বিআরটিএ, আইনশৃঙ্খলা বাহিনী ও বিচারসংশ্লিষ্ট সেবায় এখনও ঘুষের প্রবণতা উদ্বেগজনক হারে রয়েছে । টিআইবির তথ্য অনুযায়ী, ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত সময়ে বিভিন্ন সরকারি সেবা নিতে গিয়ে নাগরিকদের কাছ থেকে প্রায় ১২ হাজার ৬৩৩ কোটি টাকার ঘুষ আদায় হয়েছে করা হয়েছে বলে জরিপের রিপোর্টে এমন চিত্র উঠে এসেছে। একই সময়ে অন্তত একটি সরকারি সেবা নিতে গিয়ে দুর্নীতির মুখোমুখি হয়েছে ৮১ দশমিক ৬ শতাংশ ভোক্তভোগী পরিবার।Read More



































