Main Menu

সিলেটে ‘আরবি এডিবল ফুড প্রোডাক্টস’-কে লক্ষাধিক টাকা জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: বোতলজাত ভোজ্য তেলের লিটারে প্রায় ৭০ মিলিলিটার করে কম দেওয়ার দায়ে বড় অঙ্কের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিলেট মহানগরের বিসিক শিল্পনগরী, খাদিম নগর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়, সিলেটের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজীব।

জেলা প্রশাসনের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- বৃহস্পতিবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (BSTI) ও সিলেট মেট্রোপলিটন পুলিশের সহায়তায় নগরের বিসিক শিল্পনগরী, খাদিম নগর এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ‘আরবি এডিবল ফুড প্রোডাক্টস’ নামক প্রতিষ্ঠানে ভোজ্য তেল বোতলজাতকরণে লিটারে প্রায় ৭০ মিলিলিটার করে কম দেওয়ার বিষয়টি প্রমাণিত হয়। পরে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসাথে ওজনে কম থাকা ২৫ হাজার বোতল ভোজ্য তেল পুনরায় সঠিক মাপে ওজনে বোতলজাতকরণ নিশ্চিত করা হয়েছে।

জনস্বার্থ রক্ষার্থে এবং সঠিক ওজন নিশ্চিত করতে সিলেট জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Share





Related News

Comments are Closed