ছাতকে অবৈধ বালু উত্তোলনে ২৬ জনের বিরুদ্ধে মামলা

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়ন ও দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী এলাকায় চেলা নদীর শাখা ‘চৈলতার ঢালা’ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ২৬ জনের নাম উল্লেখ করে মামলা করেছে পরিবেশ অধিদপ্তর। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ১০ জনকে আসামি করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) পরিবেশ অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বাদী হয়ে ছাতক থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৬ জুলাই ঘটনাস্থল পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তরের একটি দল। পরিদর্শনে দেখা যায়, ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের রহমতপুর, আলমপুর ও কাজীরগাঁও এবং দোয়ারাবাজার উপজেলার সোনাসপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত চেলা নদীর শাখাRead More



































