ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ

আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করে মৎস্য আহরণ ও দখল নিয়ে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। মাছ উৎপাদনের জন্য নেট দিয়ে ঘেরা জমির দুই পাশের নেট-ঘাট জোরপূর্বক তুলে নেওয়া এবং প্রায় ১০ লাখ টাকার উৎপাদিত মাছ, সংরক্ষিত মাছ ও মাছের পোনা লুটপাটের অভিযোগ উঠেছে সোনারতরী মৎস্যজীবী সমিতির সভাপতি মিরাস আলীসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় সোনারতরী মৎস্যজীবী সমিতির সভাপতি মিরাস আলী, সিলেট মহানগর আওয়ামী লীগের নেতা লুৎফুর রহমান এবং ছাতক উপজেলা আওয়ামী লীগ নেতা আলী আসকরের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ছাতরপাই গ্রামের বাসিন্দা আনছার মিয়া। গত ২৯ অক্টোবর তিনিRead More



































