Main Menu

শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী সংস্কার ও গাছা-পালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৩১ অক্টোবর) সিলেটের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ-১ এর নির্বাহী প্রকৌশলী মো. আরাফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শনিবার সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত ৩৩/১১ কেভি লাক্কাতুরা উপকেন্দ্রের আওতাধীন আওতাধীন কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুলা, বনশ্রী, বাদামবাগিচা (আংশিক), পাহাড়িকা, বড়বাজার, লাকাতুরা স্টেডিয়াম ফিডারের অধীনে থাকা লাকাতুরা বাজার, মুসলিম পাড়া, মালনীছড়া, বাদাম বাগিচা, খাসদবীর প্রাথামিক স্কুল গলি, রূপসা আ/এ, ফরিদাবাদ, সিলভার সিটিকেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, সাহেবের বাজার, সালুটিকর ঘাট ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়াও সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত আম্বরখানাস্থ ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি আইজিডি ওভারহেড ফিডারের অধীনে থাকা আম্বরখানা মসজিদ, দত্তপাড়া, আম্বরখানা সরকারি কলোনি, মজুমদারী, কমলা বাগান, প্রভাতী, পূর্ব পীরমহল্লা, হাউজিং এস্টেট, ফরিদাবাদ আ/এ ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হওয়ার তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ হবে বলেও জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী আরাফাত।

তিনি সাময়কি অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে সবার সহযোগীতা চেয়েছেন।

Share





Related News

Comments are Closed