সিলেটে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৪৪

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় সাব্বির আহমদ নামে ১০ মাস ১৫ দিনের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম ও রুবেলা রোগের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। মারা যাওয়া সাব্বির আহমদ হবিগঞ্জের নবীগঞ্জ সদর এলাকার বাসিন্দা। চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়নি। তবে সন্দেহজনক হাম রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৮ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪০ জন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৬ জন, নর্থRead More



































