ছাতকের মাহমুদুল হাসান ছালিকের বিরুদ্ধে মিথ্যাচার করার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার আনুজানী গ্রামের মাহমুদুল হাসান ছালিকের বিরুদ্ধে নিজের পরিবারের সদস্য ও প্রয়াত স্বজনদের নিয়ে মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ এনে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মো. আব্দুল আলী। তিনি এসব বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার উল্লেখ করে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সোমবার (২২ নভেম্বর) বিকাল ৩টায় সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লিখিত বক্তব্যে মো. আব্দুল আলী জানান, তিনি আনুজানী গ্রামের মৃত খোয়াজ আলীর ছেলে। তিনি তিনবার সুনামগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সংগঠনটির সিনিয়র সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর পরিবারের অনেক সদস্য দীর্ঘদিন ধরে যুক্তরাজ্যের লন্ডনে বসবাস করছেন।
তিনি অভিযোগ করেন, গত ২১ অক্টোবর মাহমুদুল হাসান ছালিক এক সংবাদ সম্মেলনে তাঁর প্রয়াত পিতা খোয়াজ আলী, চাচা আব্দুল ওয়াহিদ ও চাচাতো ভাই প্রয়াত আরজদ আলীসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। একই সঙ্গে তাঁর প্রয়াত চাচা উসমান গনিকে নিয়ে বাজারে প্রকাশ্যে মারধরের যে অভিযোগ করা হয়েছে, সেটিও সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেন তিনি।
আব্দুল আলী বলেন, তাঁর পিতা বরাটুকা গ্রামের হিন্দু স¤প্রদায়ের তিনটি বাড়ি ও প্রায় দেড় হাল ফসলি জমি ক্রয় করেছিলেন। বর্তমানে ওই এলাকায় তাঁদের পরিবারের কোটি টাকার সম্পত্তি রয়েছে। তাঁর দাবি, প্রয়াত উসমান গনি একজন দানশীল ব্যক্তি ছিলেন। তিনি নিজ অর্থায়নে জমি কিনে এলাকার মানুষের চলাচলের সুবিধার্থে রাস্তা নির্মাণ করেছিলেন। বর্তমানে ওই রাস্তা দিয়ে মাহমুদুল হাসান ছালিকের পরিবারের সদস্যরাও চলাচল করছেন।
মাহমুদুল হাসান ছালিকের বিরুদ্ধে বিভিন্ন জালিয়াতি ও সম্পত্তিসংক্রান্ত অনিয়মের অভিযোগ রয়েছে বলেও দাবি করেন আব্দুল আলী। তাঁর ভাষ্য অনুযায়ী, ছালিকের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা চলমান রয়েছে। এসব অভিযোগের বিষয়ে যথাযথ তদন্তেরও দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে আব্দুল আলী আরও বলেন, গত ৪ নভেম্বর মাহমুদুল হাসান ছালিক আরেকটি সংবাদ সম্মেলনে নিজেকে আনুজানী জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে দাবি করেছেন, যা সম্পূর্ণ অসত্য। তাঁর দাবি, বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন বর্তমানে লন্ডনপ্রবাসী মো. তফজ্জুল আলী। পরবর্তীতে তিনি লন্ডনে চলে গেলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন তাঁর চাচাতো ভাই জাহির আলী ওরফে আপ্তাব আলী। মাহমুদুল হাসান ছালিক বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা শিক্ষক ছিলেন না বলেও দাবি করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, বিদ্যালয়ে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করলে এলাকাবাসী ছালিককে বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বের করে দেন। তাঁর দাবি, বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রেও মাহমুদুল হাসান ছালিক বিভিন্নভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিলেন।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির বিষয় উল্লেখ করে আব্দুল আলী বলেন, সাবেক সভাপতি মাসুক মিয়ার মৃত্যুর পর উপনির্বাচনে সাবেক ইউপি সদস্য আব্দুন নুরের সহযোগিতায় মাহমুদুল হাসান ছালিক একবার বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তবে গত ১ আগস্ট বিদ্যালয়ের সামনে আব্দুন নুরকে ছালিক ও তাঁর সহযোগীরা অপমান ও লাঞ্ছিত করেন বলে তিনি অভিযোগ করেন। এ ছাড়া ছালিক বিদ্যালয়ের সভাপতি থাকাকালে শিক্ষক, প্রধান শিক্ষক, আয়া ও নৈশপ্রহরী নিয়োগের ক্ষেত্রে আর্থিক অনিয়মের অভিযোগও তোলেন তিনি। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত দাবি করেন আব্দুল আলী।
লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রয়াত পূর্বপুরুষ ও পরিবারের সদস্যদের নিয়ে এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্য তাঁদের পারিবারিক ও সামাজিক মর্যাদাকে ক্ষুণœ করেছে। এ ঘটনায় মাহমুদুল হাসান ছালিকের বিরুদ্ধে মানহানির মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে মো. আব্দুল আলী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহবান জানিয়ে বলেন, মাহমুদুল হাসান ছালিকের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ এবং তাঁর সা¤প্রতিক বক্তব্যের বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
Related News
প্রবাসীদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে সিলেট জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি
বৈশাখী নিউজ ডেস্ক: প্রবাসীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করা, বিমানবন্দরে হয়রানিমুক্ত ও সহজ সেবা প্রাপ্তি এবংRead More
হজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩Read More



Comments are Closed