সিলেটে ২১০০ পিস ইয়াবাসহ ৩ জন পুলিশের জালে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে পুলিশের পৃথক দুটি অভিযানে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ও রাতে জকিগঞ্জ-সিলেট সড়কের দুটি স্থানে চেকপোস্ট বসিয়ে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সোয়া ২টার দিকে বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল উপজেলার ২ নম্বর চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় জকিগঞ্জ-সিলেট সড়কে চেকপোস্ট পরিচালনা করে। এ সময় জকিগঞ্জ থেকে ছেড়ে আসা সিলেটগামী একটি যাত্রীবাহী বাসে (সিলেট-জ-১১-০৭৬৭) তল্লাশি চালিয়ে রাসেল আহমদ (২৫) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে নিজ হাতে বের করে দেওয়া ১ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ। গ্রেপ্তার রাসেল আহমদ জকিগঞ্জ উপজেলার মাদারখাল গ্রামের সাইদুর রহমানের ছেলে।
অপর এক অভিযানে একই দিন রাত সোয়া ১০টার দিকে পুলিশের আরেকটি দল কাকুরা ব্রিজ সংলগ্ন জকিগঞ্জ-সিলেট সড়কে চেকপোস্ট বসায়। সেখানে অপর একটি যাত্রীবাহী বাসে (সিলেট-জ-১১-০৮১৯) তল্লাশি চালিয়ে মো. আনোয়ার হোসেন (৩৫) ও মোস্তাক হোসেন (৩৪) নামে দুজনকে আটক করা হয়। তল্লাশিকালে তাদের নিজ হাতে বের করে দেওয়া ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার আনোয়ার হোসেন জকিগঞ্জ উপজেলার শেখপাড়া গ্রামের মো. মুতছিল আলী ও রাবেয়া বেগমের ছেলে এবং মোস্তাক হোসেন একই গ্রামের খলিলুর রহমান ও পিয়ারা বেগমের ছেলে।
জেলাপুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়- উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা রুজু হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Related News
সিলেটে ২১০০ পিস ইয়াবাসহ ৩ জন পুলিশের জালে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে পুলিশের পৃথক দুটি অভিযানে ২ হাজার ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহRead More
সিলেট সীমান্তে ভারতে পাচারের চেষ্টাকালে মা-মেয়ে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের চেষ্টাকালে মা ও মেয়েকে আটকRead More



Comments are Closed