Main Menu

টেকনাফে পাচারকালে নারী ও শিশুসহ ৮ জিম্মি উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে নারী ও শিশুসহ ৮ জিম্মিকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ উপজেলার লেঙ্গুরবিল এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সমুদ্রপথে থাইল্যান্ড ও মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় ২০ থেকে ২৫ জনকে জিম্মি করে রাখা হয়েছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানকালে যৌথ আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে মানবপাচারকারী চক্রের সদস্যদের পাশাপাশি কয়েকজন ভুক্তভোগীও পালিয়ে যেতে সক্ষম হয়।

তবে ঘটনাস্থল থেকে পাঁচজন নারী, দুইজন পুরুষ ও আট মাস বয়সী এক শিশুসহ মোট আটজনকে উদ্ধার করা হয়।

Share





Related News

Comments are Closed