সিলেটে মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ধোপাদিঘীরপাড় এলাকায় কেক ও মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেরদৌসী’স কেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটিতে একাধিক অনিয়ম ও অসংগতি পাওয়ায় এ অর্থদণ্ড দেওয়া হয়।
রোববার (২২ নভেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা। এ সময় সিলেট মহানগর পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
অভিযান সূত্রে জানা যায়, কয়েকটি অভিযোগের পরিপ্রেক্ষিতে ধোপাদিঘীরপাড় এলাকার ফেরদৌসী’স কেকে অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির কেক ও মিষ্টিজাতীয় পণ্য তৈরির কার্যক্রম পরিদর্শন করে বিভিন্ন অনিয়ম ও অসংগতি পাওয়া যায়।
অভিযান শেষে সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, প্রতিষ্ঠানটির কেক তৈরির সামগ্রিক উৎপাদন প্রক্রিয়া খুব খারাপ না হলেও বেশ কিছু অসংগতি ও অনিয়ম পাওয়া গেছে। এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Related News
সিলেটে ফ্রিডম হাসপাতালকে জরিমানা, সিলগালা হচ্ছে এনআইসিইউ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর আম্বরখানায় অবস্থিত ফ্রিডম জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকাRead More
সিলেটে মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ধোপাদিঘীরপাড় এলাকায় কেক ও মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেরদৌসী’স কেককেRead More



Comments are Closed