Main Menu

লালমনিরহাটে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২ 

বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটে পন্যবোঝাই ট্রাক, গরুর ভটভটি ও মোটর সাইকেলের ত্রি-মুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।

রোববার (২২ নভেম্বর) সকালে রংপুর কুড়িগ্রাম মহাসড়কে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বসুনিয়াটারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ গ্রামের ফজলুল হক ও কুলাঘাট এলাকার এমদাদুল হক (৪৫)।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজানুল হক বলেন, গরুর ব্যাপারী ফজলুল হক গরু বোঝাই ভটভটি নিয়ে বড়বাড়ি হাটে এবং এমদাদুল হক মোটর সাইকেল যোগে রংপুরে কর্মস্থলে যাচ্ছিলেন। এ সময় পন্যবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ভটভটি ও মোটর সাইকেলকে ধাক্কা দিয়ে উভয় গাড়ি গর্তে পড়ে যায়।  এতে ঘটনাস্থলেই গরুর ব্যাপারী ফজলুল হক ও তার একটি গরু মারা যান এবং মোটর সাইকেল আরোহী এমদাদুল হক আহত হন। পরে স্থানীয়রা আহত এমদাদুল হককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ করেননি। গর্তে পড়ে যাওয়া গাড়ি দু’টি উদ্ধারের কাজ চলছে এবং যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি তদন্ত রেজানুল হক।

Share





Related News

Comments are Closed