ছাতকে ৮০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ‘মুল্লা’ ছালেক কারাগারে

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ছালেক আহমদ (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়ভাবে ‘তবলীগওয়ালা মুল্লা’ যুবলীগের কমী নামে পরিচিত ছালেককে ঘিরে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কারবারের অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। গত রোববার (১ নভেম্বর) বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের লামাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে ছাতক থানা পুলিশ। এ সময় তাঁর হেফাজত থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন, পিপিএমের দিকনির্দেশনায় এসআইRead More



































