১৭ ঘণ্টা পর হবিগঞ্জে পরিবহন ধর্মঘট স্থগিত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে বাস আটকে রাখা ও পরিবহন শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে। প্রায় ১৭ ঘণ্টা পর প্রশাসনের আশ্বাসে বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ও শ্রমিক ঐক্য পরিষদের যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার (২ অক্টোবর) সকাল থেকে জেলার অভ্যন্তরীণ সড়কসহ সব সড়কে গণপরিবহন চলাচল স্বাভাবিক হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল। তিনি বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন ও প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করা হয়েছে। এ বিষয়ে আগামী রোববার ঢাকায় সভা হবে। সেখানে পরিবহন মালিক-শ্রমিকদের দাবির বিষয়টি নিয়ে আলোচনা করা হবে।Read More



































