আগাম শীতের প্রস্তুতি, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা
মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: হিমালয়ের কন্যা হিসেবে পরিচিত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীতের আগমনী বার্তা শুরু হয়েছে। সন্ধ্যার পর থেকেই এ অঞ্চলের জনপদে পড়ছে হালকা কুয়াশার চাদর। শিশির বিন্দুতে ভিজে যাচ্ছে শাকসবজির ক্ষেত, ঘাস ও গাছের লতাপাতা। এ মাসের শেষ দিকে শীতের প্রকোপ আরও বাড়তে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
ধীরে ধীরে বাড়ছে শীতের অনুভূতি। বিশেষ করে রাত ও ভোরে গ্রামাঞ্চলের মানুষজনকে শীত নিবারণের জন্য মোটা কাপড় ব্যবহার করতে দেখা যাচ্ছে।
প্রতিবারের মতো এবারও শীতের তীব্রতা বাড়ার আশঙ্কায় আগাম প্রস্তুতি নিতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। আর সেই প্রস্তুতির অংশ হিসেবে পঞ্চগড়ে লেপ-তোষক তৈরির কারিগরদের ব্যস্ততা বেড়েছে। ধনী ও মধ্যবিত্ত পরিবারের মানুষজন শীতের প্রস্তুতি হিসেবে নতুন লেপ-তোষক তৈরি করতে কারিগরদের দোকানে ভিড় করছেন। কেউ কেউ আবার কারিগরদের বাড়িতে নিয়ে গিয়ে আগেভাগেই লেপ-তোষক তৈরি করে নিচ্ছেন।
এদিকে শীতের প্রকোপ থেকে রক্ষা পেতে নিম্নআয়ের মানুষজনও পিছিয়ে নেই। সামর্থ্য অনুযায়ী গরম কাপড় সংগ্রহ করতে তাঁরা ভিড় করছেন পুরোনো কাপড়ের দোকানগুলোতে। সব মিলিয়ে শীতের আগাম প্রস্তুতিতে পঞ্চগড়ের জনজীবনে দেখা দিয়েছে ব্যস্ততা।
Related News
আগাম শীতের প্রস্তুতি, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা
মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: হিমালয়ের কন্যা হিসেবে পরিচিত দেশের সর্ব উত্তরের জেলাRead More
ঘন কুয়াশায় ঢেকেছে পঞ্চগড়ের জনপদ, বাড়ছে শীতের তীব্রতা
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: হিমালয়ের পাদদেশে অবস্থিত দেশের উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়Read More



Comments are Closed