ঘূর্ণিঝড়ের প্রভাবে জাহাজ চলাচল বন্ধ, সেন্টমার্টিনে আটকা দেড় হাজার পর্যটক
বৈশাখী নিউজ ডেস্ক: সেন্টমাটিন দ্বীপে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছেন। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে কক্সবাজার থেকে টেকনাফের সেন্টমার্টিন যাওয়া জাহাজ চলাচল বন্ধ হওয়ায় কারণে এসব পর্যটক আটকা পড়ে।
তাঁরা গত মঙ্গলবার ও বুধবার এমভি বার আউলিয়া, এমভি কর্ণফুলী এক্সপ্রেস, এমভি টেকনাফ ও এমভি মালঞ্চ নামের চারটি জাহাজে করে সেন্টমার্টিন ভ্রমণে গিয়েছিলেন।
কক্সবাজারের জেলা প্রশাসক মো: আবদুল মান্নান জানান, ঘূর্ণিঝড় ‘আকভান’ এর প্রভাবে সাগর উপকূল উত্তাল থাকায় পর্যটকবাহী জাহাজ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। কক্সবাজার সমুদ্র উপকূলেও ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। বৃহস্পতিবার কক্সবাজার শহরের বাঁকখালী নদীর নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে কোনো জাহাজ সেন্ট মার্টিন ছেড়ে যায়নি।
জেলা প্রশাসক মো. আ. মান্নান আরো জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল, পর্যটকদের নিরাপত্তা এবং বিআইডব্লিউটিএ-এর নির্দেশনা অনুযায়ী সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে। স্বাভাবিক হলে পর্যটকদের ফিরিয়ে আনা হবে।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, সকাল থেকে দ্বীপের আবহাওয়া মেঘলা। সাগরও উত্তাল রয়েছে। এ বৈরী আবহাওয়ায় জাহাজ চলাচল না করায় দ্বীপে ভ্রমণে আসা ১ হাজার ৪৯৮ জন পর্যটক আটকা পড়েছেন। তাঁরা দ্বীপের দুই শতাধিক হোটেল রিসোর্ট ও কটেজে অবস্থান করছেন। সবাই স্বাভাবিকভাবে ঘোরাফেরা করছেন। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা তাঁদের সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন।
Related News
ঘূর্ণিঝড়ের প্রভাবে জাহাজ চলাচল বন্ধ, সেন্টমার্টিনে আটকা দেড় হাজার পর্যটক
বৈশাখী নিউজ ডেস্ক: সেন্টমাটিন দ্বীপে প্রায় দেড় হাজার পর্যটক আটকা পড়েছেন। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া প্রবলRead More
চট্রগামে দিনদুপুরে পুলিশের পিকআপ ভ্যান চুরি!
বৈশাখী নিউজ ডেস্ক: জনগণের গাড়ি চুরি ঠেকাতে নানা কৌশলে কাজ করে পুলিশ। অথচ এবার খোদRead More



Comments are Closed