Main Menu

অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল

বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে নগরীতে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামালের নেতৃত্বে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

সিলেট নগরীর দরগাহ গেইট থেকে মিছিলটি শুরু হয়ে জিন্দাবাজার পয়েন্টে এসে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।

প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্য বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি আব্দুল আহাদ খান জামাল বলেন, পূণ্যভূমি সিলেটে কোনো নাশকতা বরদাস্ত করা হবে না। তিনি বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এখন তারা নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন। গত কয়েকদিনে তাদের বর্বরতা ও হিংস্রতা আবারও প্রমাণ করেছে তাদের মধ্যে কোনো দেশপ্রেম নেই এবং গণতন্ত্রের ভাষা তারা বোঝেনা। হাজার হাজার ছাত্রজনতা ও রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা ও জননেতা এম ইলিয়াস আলী, চৌধুরী আলম, ইফতেখার আহমদ দিনার, জুনেদ, আনসার সহ শত শত গুমের হুকুমদাতা ফাঁসির দন্ডপ্রাপ্ত পলাতক শেখ হাসিনা ভারতে বসে দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের যে অপচেষ্টা করছে তা বরদাস্ত করা হবে না। এখন থেকে নাশকতাকারী অগ্নিসন্ত্রাসের সামাজিক ও রাজনৈতিকভাবে প্রতিহত করা হউক।

তিনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতাকর্মীদের নিয়ে আমরা রাজপথে ছিলাম। এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমাণে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের মোকাবেলায় রাজপথে থাকবো এবং রাজপথ দখলে রাখবো।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু সালেহ মো: তাহেরের যৌথ পরিচালনায় মশাল মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ও স্বেচ্ছাসেবক দল মহানগর শাখার সাবেক আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, সিলেট জেলা বিএনপির সাবেক সহ-কোষাধ্যক্ষ ও জেলা মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি জাকির হোসেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক ও এমসি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুস শহীদ, সিলেট জেলা বিএনপির সাবেক সদস্য ও এমসি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি জাকারিয়া আরফিন ফয়সল, ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ফেঞ্চুগঞ্জ সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এড. সৈয়দ রিয়াজ আহমদ লিটন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহসান মাহবুব, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আবায়ক রজব আহমদ, বিএনপি নেতা শহীদুল ইসলাম কাদির, এড. মহিদুল হক, এড. মঞ্জুর আহমদ, মওদুদুল হক, কয়েস আহমদ, মছলু মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য আশিক মিয়া, সেলিম আহমদ, আব্দুল আমিন, নুরুল ইসলাম রুহুল, সাইফুল আলম কোরেশী, কয়েছ আহমদ, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দিন রাজিব, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুম, শাহাদত খান, সদর উপজেলার আহবায়ক আমিনুর রহমান আমিন, সদস্য সচিব জুয়েল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড. আলা উদ্দিন, জৈন্তাপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো: শাহজাহান, বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এড. রুহুল আমিন, সিনিয়র যুগ্ম আহবায়ক ছদিউল হোসেন, দক্ষিণ সুরমা থানা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক তোফায়েল আহমদ তুহিন, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জুনেদ আহমদ জামাল, সেপুল আহমদ, আজাদুর রহমান, পিন্টু, আব্দুল মুকিত মুকুল, তানিমুল ইসলাম তানিম, নুরেছ আহমদ, আশিকুর রহমান আশিক, ইউসুফ, রফিক, মুন্না, রফিক, রাজন, কামরুল ইসলাম, মান্না, শাহাবুদ্দিন, বাবলু, সালেহ, সায়েম আহমদ রনি, সাইয়ান আহমদ শিপন, মিনহাজ সামসী, জিয়া চৌধুরী লাভলু, মুস্তাফিজুর রহমান, জুনায়েদ আহমদ, হাফিজুল, পাবেল, নাদিম প্রমুখ।

Share





Related News

Comments are Closed