সিলেটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তুহিন আহমদ (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা অপর আরোহী জাবের আহমদ গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ সুরমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন আহমদ সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুরের বরকতপুর এলাকার দুলা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চন্ডিপুল পয়েন্ট থেকে তুহিন ও জাবের মোটরসাইকেলে করে সিলেট নগরীর দিকে যাচ্ছিলেন। পথে দক্ষিণ সুরমা ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক তুহিন আহমদ ও পেছনে বসা জাবের আহমদ গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১১টার দিকে তুহিন আহমদকে মৃত ঘোষণা করেন। আহত জাবের আহমদ বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ উজ্জামান জানান, দুর্ঘটনায় নিহত তুহিন আহমদের মরদেহ হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
Related News
সিলেটে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তুহিন আহমদ (২৪)Read More
শাহজালাল মাজার এলাকায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রাহ.) মাজারের মিনার গেইট সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতনামা একRead More



Comments are Closed