দুর্নীতি মুক্তকরণ ফোরামের সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থিতিশীল রাষ্ট্র প্রতিষ্ঠা ও দুর্নীতি দমনে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম। সংগঠনটির নেতারা বলেছেন, দেশের চলমান অস্থিরতা, দুর্নীতি, অনিয়ম ও জনদুর্ভোগ নিরসনে জাতীয় ঐক্যের বিকল্প নেই। আগামী ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস এবং শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর ১১২ ধোপাদিঘীরপাড়স্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য দেন স্থায়ী কমিটির সদস্য নেছারুল হক চৌধুরী, কেন্দ্রীয় সিনিয়র সভাপতি ডা. অরুণ কুমার দেব, সহসভাপতি অ্যাডভোকেট মামুন রশীদ, শেখ মো. লায়েক মিয়া, সাংগঠনিক সম্পাদক সরোজ ভট্টাচার্য, সহ-তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, সাবেক কেন্দ্রীয় ছাত্র ও যুববিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম শেনাজ, ব্যবসায়ী নেতা লুৎফুর রহমান লিলু মিয়া এবং যুব ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক নিয়াজ কুদ্দুস খান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, উচ্চমূল্য ও মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষের প্রকৃত আয়ের তুলনায় ব্যয় বেড়েছে। ফলে মানুষের ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে। প্রায় ৮০ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছেন এবং ১ কোটি ৮৭ লাখ মানুষ তীব্র খাদ্যনিরাপত্তাহীনতায় রয়েছেন। দেশের পোশাকশিল্পেও অস্থিরতা ও বিশৃঙ্খলা বাড়ছে। মালিক ও শ্রমিকদের মধ্যে বিরাজমান অসন্তোষ নিরসনের কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয়।
সভায় আগামী ৯ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে গণজমায়েত, দুর্নীতিবিরোধী র্যালি ও গণসমাবেশ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। কর্মসূচি সফল করতে সংগঠনের সর্বস্তরের সদস্য ও সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।
Related News
দুর্নীতি মুক্তকরণ ফোরামের সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থিতিশীল রাষ্ট্র প্রতিষ্ঠা ও দুর্নীতি দমনে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে: সিসিক প্রশাসক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজকে পূর্ণাঙ্গRead More



Comments are Closed