ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

বৈশাখী নিউজ ডেস্ক: ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। মঙ্গলবার (৬ অক্টোবর) এক নির্দেশনায় অ্যাপয়েন্টমেন্ট স্লট খোলার সময় ও বুকিংয়ের নিয়ম জানানো হয়েছে। আইভ্যাকের নির্দেশনায় বলা হয়েছে, পরবর্তী দুই সপ্তাহের জন্য অ্যাপয়েন্টমেন্ট স্লট বৃহস্পতিবার অথবা সপ্তাহের শেষ কার্যদিবসে খোলা হবে। তবে সংশ্লিষ্ট মিশন ও ভিসা বিভাগের স্লটের প্রাপ্যতার ওপর বিষয়টি নির্ভর করবে। স্লটের প্রাপ্যতা সাপেক্ষে রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা এবং শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টের স্লট খোলা থাকবে। গাইডলাইনে আরও বলা হয়েছে, একই দিনের জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করা যাবে না। আবেদনকারীরা কেবল পরবর্তী দুই সপ্তাহের নির্ধারিতRead More



































