মেডিকেল শিক্ষার্থীদের সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালু, একাডেমিক কার্যক্রম যথাযথভাবে নিশ্চিত ও পর্যাপ্ত ক্লিনিক্যাল ক্লাসের দাবিতে ক্লাস বর্জন করে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। শনিবার (২৭ জুন) বেলা ১১টায় মেডিকেল কলেজের প্রধান ফটকে তালা দিয়ে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা ৩০ মিনিট এই কর্মসূচি পালন করেন। এসময় সড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়। এসময় শিক্ষার্থীরা বলেন, মেডিকেল কলেজ আছে অথচ এই কলেজের ভেতর হাসপাতাল এখনও চালু হয়নি। আমরা এর আগেও বহু কর্মসূচি করেছি, তখন আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল দ্রুত এই মেডিকেল কলেজের হাসপাতালটি চালু করা হবে কিন্তু। কাজের কাজ কিছুই হয়নি। তাইRead More



































