চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। এ জন্য প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন করার পাশাপাশি এখন বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদনের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহের প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় কারিগরি কার্যক্রম সম্পন্ন করা এবং বিভিন্ন ব্যবস্থার মধ্যে সমন্বয় করা হচ্ছে। সূত্রগুলোর তথ্য অনুযায়ী, রিঅ্যাক্টরের তাপীয় সক্ষমতা ৪০ শতাংশে পৌঁছালে পূর্ণ সক্ষমতার প্রায় ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। এ পর্যায়ে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যেতে পারে।Read More



































