সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহবান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সোমবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন মালিক-শ্রমিকরা। সিএনজিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকদের পাঁচ দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে এ কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।
ধর্মঘটে বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাসসহ বিভিন্ন শ্রেণির যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন পরিবহন নেতারা।
সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলী আকবর রাজন জানান, সোমবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হবে। কর্মসূচি সফল করতে সিলেটের সব সড়ক পরিবহন মালিক ও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এর আগে গেলো ১২ নভেম্বর রাতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের মালিক সমিতির কার্যালয়ে সমন্বয় পরিষদের জরুরি সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন শেখ ইমরান হোসেন ঝুনু। সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক নাজির আহমেদ স্বপন।
সভায় সমন্বয় পরিষদের তিন দফা দাবির পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশার মালিক-শ্রমিকদের পাঁচ দফা দাবির প্রতি সমর্থন জানানো হয়।
অটোরিকশা মালিক-শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে, সিলেটের শোরুম থেকে কেনা সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন দেওয়া, নতুন ই-রিকশা ও ব্যাটারিচালিত রিকশার নিবন্ধন বন্ধ, পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা এবং ইজিবাইক, টমটম, মিশুক ও ব্যাটারিচালিত রিকশার চলাচল বন্ধ করা।
এ ছাড়া ট্রাফিক পুলিশের হয়রানি, অতিরিক্ত জরিমানা ও মামলা বন্ধ, ট্রাফিক বিভাগে দুর্নীতি রোধ, সিএনজির জ্বালানি সংকট নিরসন এবং বিআরটিএর সিলেট কার্যালয়ে হয়রানি বন্ধের দাবিও জানিয়েছেন তাঁরা।
শ্রমিক নেতারা জানিয়েছেন, দাবি আদায় এবং পরিবহন খাতের বিদ্যমান সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
Related News
সোমবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আহবান
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সোমবার (১৬ নভেম্বর) সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেনRead More
খাদিম পাম বাগানের উন্নয়নকাজের উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহরের কাছাকাছি প্রাকৃতিক পরিবেশে পর্যটকদের সময় কাটানোর সুযোগ বাড়াতে শুরু হয়েছেRead More



Comments are Closed