ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সিলেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মিফতা উদ্দিন ওয়াহিদকে (২৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ নভেম্ব) ভোরে উপজেলার দোলারবাজার ইউনিয়নের কল্যাণপুর গ্রামে তাঁর নিজ বসতবাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে থানা-পুলিশ।
শনিবার সকালে আসামীকে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) মো. আব্দুল জলিল ও এসআই মোহাম্মদ আব্দুল বাতেন সঙ্গীয় ফোর্স নিয়ে থানা এলাকায় অভিযান চালিয়ে মিফতা উদ্দিন ওয়াহিদকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার মিফতা উদ্দিন ওয়াহিদ ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মৃত রুপ মিয়া ও সুফিয়া বেগমের ছেলে। পুলিশ জানিয়েছে, তিনি সিলেট মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, তাঁর বিরুদ্ধে ছাতক থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলা ২০২৬ সালের ৯ আগস্ট দায়ের করা হয়। ওই মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩২৪, ৩২৬ ও ৩০৭ ধারাসহ আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর ৪ ও ৫ ধারায় অভিযোগ রয়েছে।
অপর মামলাটি ২০২৪ সালের ১৪ নভেম্বর দায়ের করা হয়। এ মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৭, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৭৯ ও ৫০৬(২) ধারায় অভিযোগ রয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন, পিপিএম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গত শনিবার সকালে গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
ছাতকে নিষিদ্ধ ছাত্রলীগের সিলেট মহানগর সহ-সভাপতি গ্রেপ্তার
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সিলেট মহানগর শাখার সহ-সভাপতিRead More
সুনামগঞ্জ সীমান্তে অনুপ্রবেশকালে ৬ বাংলাদেশিসহ মানব পাচারকারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশকালে ৬Read More



Comments are Closed