গোয়াইনঘাটে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) রাতে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের দিকনির্দেশনায় এসআই (নিঃ) গোলাম ফাত্তাহ মুর্শেদ চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল রাতভর বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন— গোয়াইনঘাট উপজেলার পূর্ব তারুখাল গ্রামের মৃত নুরুল ইসলাম মুন্সির ছেলে ইয়াছিন মুন্সি (৩২), নন্দিরগাঁও সিকদারপাড়া গ্রামের মৃত সমছুল হক সিকদারের ছেলে মো. মদরিছ আলী সিকদার (৫৫), যতনাথা গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে মকলিছুর রহমান (৪৫) এবং নলজুরি গ্রামের আব্দুর রবের ছেলে মো. শাহীন মাহমুদ (৪১)।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্রেফতারকৃত ইয়াছিন মুন্সি পশ্চিম জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য, মদরিছ আলী সিকদার গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সদস্য, মকলিছুর রহমান রুস্তমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এবং শাহীন মাহমুদ পূর্ব জাফলং ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
পুলিশ জানায়, রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় দায়ের করা গোয়াইনঘাট থানার মামলা নং-১১/৩৫০ (তারিখ: ১১ নভেম্বর ২০২৬) সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর বিভিন্ন ধারায় তদন্তে তাদের আসামি হিসেবে পাওয়া যায়।
পরে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চারজনকে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Related News
গোয়াইনঘাটে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ,Read More
সিলেট সীমান্তে বিপুল বিস্ফোরক জব্দ, চা বাগানে পালালেন জড়িতরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিস্ফোরক, ডেটোনেটর ও ফিউজ জব্দRead More



Comments are Closed