চিকিৎসার জন্য গিয়ে ‘পীরের’ লালসার শিকার নারী!
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে চিকিৎসার জন্য মো. সোহেল রানা (৪৬) নামে এক কথিত পীরের শরণাপন্ন হয়ে ধর্ষণের শিকার হয়েছেন এক নারী। এ ঘটনায় মামলার পর ওই ‘পীর’কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) -২ এর একটি দল।
শনিবার (১৪ নভেম্বর) রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নুরজাহান রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভুক্তভোগী একজন সাংস্কৃতিক কর্মী। তার স্বামীর ব্যবসায়িক পরিচয়ের সূত্র ধরে কথিত পীর সোহেল রানার সঙ্গে তাদের পরিচয় হয়। পরে শারীরিক অসুস্থতার চিকিৎসার কথা বলে ভুক্তভোগীকে মোহাম্মদপুরের নুরজাহান রোডের একটি বাসায় ডেকে নেন সোহেল। সেখানে ভুক্তভোগীকে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে মোহাম্মদপুর থানায় সোহেল রানার বিরুদ্ধে মামলা করেন। গত ১১ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়।
গ্রেপ্তার সোহেল রানার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানা গেছে।
Related News
চিকিৎসার জন্য গিয়ে ‘পীরের’ লালসার শিকার নারী!
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে চিকিৎসার জন্য মো. সোহেল রানা (৪৬) নামে এক কথিত পীরেরRead More
নরসিংদীতে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরি করতেRead More



Comments are Closed