জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের পৃথক তল্লাশিতে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ দুটি কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে। জব্দ করা পণ্য ও যানবাহনের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ৪০০ টাকা। এ ঘটনায় একটি কাভার্ডভ্যানের চালককে করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) ভোররাত ৩টা ৩৫ মিনিটের দিকে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি দল উপজেলার হরিপুর এলাকায় সিলেট-তামাবিল মহাসড়কের পুলিশ চেকপোস্টে অভিযান চালিয়ে এসব পণ্য ও যানবাহন জব্দ করে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় ঢাকা মেট্রো-ন-২০-৯০৪১ নম্বরের একটি মাঝারি আকারের কাভার্ডভ্যান তল্লাশি করে ৮৬৪ পিস ভারতীয় শাড়ি, ১০০ বস্তায় ৩ হাজার কেজি ভারতীয় জিরা এবং ১৭ হাজার ২৮০ পিস ভারতীয় ছোট আকারের হারমনি সাবান উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক মূল্য যথাক্রমে ৩৮ লাখ ৮৮ হাজার, ১০ লাখ এবং ৩ লাখ ৪৫ হাজার ৬০০ টাকা। পণ্য বহনকারী কাভার্ডভ্যানটির মূল্য ধরা হয়েছে ৩০ লাখ টাকা। সব মিলিয়ে প্রথম গাড়িতে জব্দ করা মালামালের মূল্য ৮২ লাখ ৩৩ হাজার ৬০০ টাকা।
অন্যদিকে, একই সময়ে ঢাকা মেট্রো-ন-২২-১২২০ নম্বরের একটি মিনি কাভার্ডভ্যান তল্লাশি করে ৪ হাজার ৩২ পিস ডেনভার ব্র্যান্ডের ১৫০ মিলিলিটারের বডি স্প্রে এবং একটি স্মার্টফোন উদ্ধার করা হয়। উদ্ধার করা বডি স্প্রের আনুমানিক মূল্য ৩৬ লাখ ২৮ হাজার ৮০০ টাকা এবং স্মার্টফোনের মূল্য ২০ হাজার টাকা। গাড়িটির আনুমানিক মূল্য ২০ লাখ টাকা। সব মিলিয়ে দ্বিতীয় গাড়িতে জব্দ করা মালামালের মূল্য ৫৬ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।
পুলিশের এ অভিযানে দুটি কাভার্ডভ্যানসহ সর্বমোট ১ কোটি ৩৮ লাখ ৮২ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্য ও যানবাহন জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়েছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।
Related News
জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের পৃথক তল্লাশিতে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ দুটি কাভার্ডভ্যানRead More
গোয়াইনঘাটে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ,Read More



Comments are Closed