ভিসা নিয়ে সুখবর দিল সৌদি আরব

বৈশাখী নিউজ ডেস্ক: সৌদিআরবে বিদেশি পর্যটকদের ভ্রমণ আরও সহজ ও নির্বিঘ্ন করতে একটি নতুন প্যাকেজ ভিসা পাইলট প্রকল্প চালু করেছে সৌদি আরব। এর মাধ্যমে দর্শনার্থীরা একই সঙ্গে ফ্লাইট, আবাসন এবং অন্যান্য ভ্রমণ–সম্পর্কিত পরিষেবাসহ একটি সমন্বিত ভ্রমণ প্যাকেজের আওতায় পর্যটন ভিসা পেয়ে যাবেন। মঙ্গলবার (৭ জুলাই) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, সরকারের অনুমোদিত ভ্রমণ ও পর্যটনসেবা প্রদানকারী কিছু নির্দিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এই বিশেষ পরিষেবা চালু করা হচ্ছে। নতুন এই নিয়মের আওতায় ভ্রমণকারীরা একটি সমন্বিত প্যাকেজের মাধ্যমেই পর্যটন ভিসার জন্য আবেদন করার সুযোগ পাবেন। এইRead More



































