সিলেটে খাদ্য প্রতিষ্টান বনফুলকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর পাঠানটুলায় বনফুল প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ নভেম্বর) জেলা প্রশাসনের নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও সিলেট মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটিতে বেশ কয়েকটি অনিয়ম ও খাদ্য নিরাপত্তার ঘাটতি শনাক্ত করা হয়। এর মধ্যে রয়েছে-মেয়াদোত্তীর্ণ বনরুটি ও পাউরুটি বিক্রির জন্য সংরক্ষণ, লাইভ বেকারি পরিচালনার প্রয়োজনীয় লাইসেন্স না থাকা, রান্নাঘরে ঢাকনাবিহীন ও অপরিষ্কার ডাস্টবিন ব্যবহার এবং ফ্রিজে রান্না করা খাবার খোলা অবস্থায় রাখা। এ ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল ও নকল চকলেট সিরাপ সংরক্ষণ এবং উৎপাদন ও মেয়াদের তারিখবিহীন স্যান্ডউইচRead More



































