কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবং সাজানো ঘটনায় গাড়ি পুড়িয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে।
সোমবার (১৬ নভেম্বর) বিকাল ৪টায় কমলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন হত্যা মামলার বাদী শাহজাহান আহমদের স্ত্রী তাসলিমা আক্তার শিফা।
লিখিত বক্তব্যে তাসলিমা আক্তার জানান, গত ২০২৫ সালের ২৬ মে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থানীয় আব্দুর রহিমের লোকজন তাদের জমিতে জোরপূর্বক মাটি কাটতে যায়। এ সময় তার স্বামী ও দেবর বাধা দিলে আসামিরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়ে দেবর জালাল আহমেদকে গুরুতর জখম করে এবং বাধা দিতে গেলে শিক্ষিকা রোজিনা বেগমকে এলোপাতাড়ি হামলা চালিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় আহত অপর তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে নিহতের ভাই বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বাদী অভিযোগ করেন, আসামিরা জেল থেকে জামিনে মুক্ত হওয়ার পর থেকেই মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে। মামলা আপস না করায় গত ১২ নভেম্বর গভীর রাতে আসামিপক্ষ নিজেদের একটি পুরোনো গাড়িতে আগুন দিয়ে সেই দায় বাদী ও তার ভাইসহ অন্যদের আসামী করে কমলগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে। অথচ ঘটনার রাতে তার স্বামী এলাকা থেকে প্রায় শত কিলোমিটার দূরে অবস্থান করেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রধান আসামি রেজাউল করিম সাগর জামিনে থাকলেও গত কয়েক মাস ধরে আদালতে হাজির না হয়ে পলাতক ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে। আসামিপক্ষের এ ধরনের হীন অপচেষ্টা ও মিথ্যা মামলার ভয়ে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতা ও আতঙ্কগ্রস্ত রয়েছেন বলে দাবি করেন।
তিনি এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত বিচার ও নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
অভিযোগ বিষয়ে আব্দুর রহিমের সাথে যোগাযোগর চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে কমলগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, গাড়ি পোড়ানোর বিষয়ে মামলা নেয়া হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে আসামীরা জড়িত না থাকলে ফাইনাল রিপোর্ট দেয়া হবে।
Related News
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More
মৌলভীবাজারে যুবলীগের সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুইRead More



Comments are Closed