বিশ্বে খেলাপি ঋণে শীর্ষে বাংলাদেশ: প্রতি ১০০ টাকায় ৩৩ টাকা উধাও

বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বের ব্যাংক খাতে খেলাপি ঋণের হারে এখন শীর্ষস্থানে উঠে এসেছে বাংলাদেশ। দেশে বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের মধ্যে প্রায় ৩৩ টাকাই এখন খেলাপি। যুদ্ধবিধ্বস্ত দেশ ইউক্রেনকে পেছনে ফেলে এই নেতিবাচক মাইলফলক স্পর্শ করল বাংলাদেশ। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক ও সংশ্লিষ্ট দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে। তালিকার শীর্ষ পাঁচের অন্য দেশগুলো হলো যথাক্রমে চাদ, ইকুয়েটোরিয়াল গিনি, আলজেরিয়া ও ঘানা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা মোট বিতরণকৃত ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। গত তিন মাসেইRead More



































