বিদেশে কর্মী পাঠানোর নামে অনিয়ম: ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কর্মী পাঠানোর নামে নানা অনিয়ম ও আইন লঙ্ঘনের দায়ে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার। সোমবার (২০ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব রাশিদা আক্তার স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, আইন অমান্য ও জনশক্তি রপ্তানিতে স্বচ্ছতা বজায় রাখতে ব্যর্থ হওয়ায় এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, রিক্রুটিং এজেন্সির লাইসেন্স ইস্যুর শর্তানুসারে ‘প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আইন, ২০১৩’ এবং ‘বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) আইন, ২০২৩’ সহ সংশ্লিষ্ট সকল বিধিবিধান মেনে চলা বাধ্যতামূলক। কিন্তু অভিযোগ উঠেছে যে, তালিকাভুক্ত এই ৪৯টি এজেন্সিRead More



































