সিলেটে বিপুল পরিমাণ গাঁজাসহ নারী-পুরুষ আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে পৃথক অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ ফয়ছল আহমদ (২৭) ও সুহাদা বেগম (৩০) নামে দুজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নের দক্ষিণভাগ তালিপাড়া এবং বিয়ানীবাজারের দুবাগ ইউনিয়নের উত্তর দুবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসআরবি-৯, সিপিএসসি, সিলেট জানায়, শুক্রবার দুপুরে গোলাপগঞ্জের হেতিমগঞ্জ বাজার এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণভাগ তালিপাড়া এলাকার একটি বসতবাড়িতে মাদক কেনাবেচার তথ্য পায় তাদের একটি আভিযানিক দল। পরে সেখানে অভিযান চালালে এসআরবির উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। এ সময় তাকে আটক করা হয়। পরে তার দেওয়াRead More



































