সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়ে যান। এসময় সাইফুর রহমান আলিম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার সঙ্গে থাকা অপর দুই বন্ধু গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের বালাগঞ্জ ইউনিয়নের বির্তনীয়া গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইফুর রহমান উপজেলার বালাগঞ্জ ইউনিয়নের রিফাতপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে।
আহত দুজন হলেন- একই গ্রামের ওয়াব মিয়ার ছেলে ওয়ছে আহমদ (২১) ও আনছার মিয়ার ছেলে রাফি আহমদ (২০)।
স্থানীয় সূত্র জানায়, তিন বন্ধু রাতে পরিচিত এক ব্যক্তির বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় মোটরসাইকেলে থাকা ওই তিনজনই নিচে পড়ে যান।
সূত্র আরও জানায়, দুর্ঘটনার পর আহত হয়ে ভোর চারটার দিকে দুর্ঘটনাস্থলের পাশের বাড়িতে গিয়ে বাসিন্দাদের বিষয়টি জানান।
ওই বাড়ির বাসিন্দা নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে সাইফুরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাদেরকে উদ্ধার করে গাড়িতে করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা সাইফুরকে মৃত ঘোষণা করেন। আহত অন্য দুজনকে নগরের দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাইফুরের স্বজনেরা জানান, তিনি ভালো ফুটবল খেলতেন। পড়াশোনায়ও মেধাবী ছিলেন। তার বড় ভাই যুক্তরাজ্যে থাকেন। সাইফুরেরও ইউরোপে যাওয়ার প্রক্রিয়া চলছিল।
বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed