ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলা: শাবিপ্রবি প্রেসক্লাবের নিন্দা ও বিচার দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) সদস্যদের ওপর ছাত্রদলের হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রেসক্লাব। একইসঙ্গে এই ঘটনায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ। শুক্রবার (২৪ এপ্রিল) শাবিপ্রবি প্রেসক্লাবের সভাপতি নোমান ফয়সাল ও সাধারণ সম্পাদক নূর আলম এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান। বিবৃতিতে জানানো হয়, গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ থানার ভেতরে পেশাগত দায়িত্ব পালনকালে ডুজার অন্তত ১০ জন সদস্যের ওপর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালায়। এছাড়া আগের দিন বিজয় একাত্তর হলে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সৃষ্ট উত্তেজনার ভিডিও ধারণ করতেRead More



































