হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে ৫৫ বিজিবির অভিযানে কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা। উদ্ধার করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় জিরা ও কাভেরী মেহেদী।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিজিবির পক্ষ থেকে অভিযানের বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, একটি কাভার্ড ভ্যানে অবৈধ ভারতীয় পণ্য পরিবহনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। অভিযানের অংশ হিসেবে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
এ সময় সন্দেহভাজন কাভার্ড ভ্যানটি চেকপোস্টের কাছে পৌঁছালে চালক সড়কের পাশে গাড়িটি ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা কাভার্ড ভ্যানটি তল্লাশি করে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও কাভেরী মেহেদী উদ্ধার করেন। এ ঘটনায় চোরাচালানে ব্যবহৃত কাভার্ড ভ্যানসহ সব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত পণ্য ও কাভার্ড ভ্যানের বিরুদ্ধে যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। ইতোমধ্যে আটক করা জিরা, মেহেদী ও কাভার্ড ভ্যান কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদকের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সব ধরনের চোরাচালান দমনে বিজিবি সর্বদা তৎপর রয়েছে। এ লক্ষ্যে সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে।
Related News
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সবজি ব্যবসায়ী মো. মকসুদ আলী (৩৫) শায়েস্তাগঞ্জের অলিপুর এলাকায়Read More
হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে ৫৫ বিজিবির অভিযানে কাভার্ড ভ্যানসহ বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্যRead More



Comments are Closed