ছাতকে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (৪ নভেম্বর) সকালে উপজেলার চরমহল্লা ও পাইগাঁও গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার স্থানীয় একটি ফুটবল খেলার জয় জয় পরাজয় নিয়ে চরমহল্লা ও পাইগাঁও গ্রামের লোকদের মধ্যে বাকবিতন্ডা হয়। এই ঘটনার জেরে বুধবার সকাল থেকে এলাকায় উত্তেজনা দেখায় দেয়। পরে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে যায়। প্রায় দুই ঘণ্টা সময় দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়েছেন বলে জানা যায়। পরে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিযন্ত্রণে আনেRead More



































