মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষার্থী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় তানভির আহমদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের উত্তর কুলাউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত তানভির জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের রাজাপুর গ্রামের সফায়ত আলীর ছেলে। তিনি কুলাউড়া সরকারি কলেজের শিক্ষার্থী এবং কুলাউড়া শহরের একটি মোবাইল ফোনের দোকানের কর্মচারী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে একটি প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক হাবিবুর রহমান জানান, প্রাথমিকভাবে জানা গেছে, প্রাইভেট কারটি নিজ লেন ছেড়ে বিপরীত লেনে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনার পর গাড়িচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Related News
মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায়Read More
মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষার্থী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় তানভির আহমদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহীRead More



Comments are Closed