মৌলভীবাজার সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, ৮ জন আটক
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯।
সোমবার (২ নভেম্বর) উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে এসআরবি-৯-এর গণমাধ্যম শাখা আটকের এ তথ্য নিশ্চিত করেছে।
আটক ব্যক্তিরা হলেন—কুলাউড়ার সঞ্জরপুর গ্রামের মো. হারিছ আলী (৩৫) ও আবুল আলী (৪৫)। অন্য ছয়জন হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার আমিনুর শরীফ (৪২), মো. মফিজুর শিকদার (৪৩), কামরুল মোল্যা (৪৬), ইয়ামিন মোল্যা (৪৫), সুখলাল বিশ্বাস (৪১) এবং গোপালগঞ্জ সদর উপজেলার মো. জিহাদ সরদার (৪০)।
এসআরবি-৯ জানায়, গত সোমবার সঞ্জরপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বৈধ পাসপোর্ট, ভিসা ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ভারতে যাওয়ার উদ্দেশ্যে অবস্থান করছিলেন ওই আটজন। অভিযানের সময় তাঁরা ভারতে যাওয়ার বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
এসআরবি আরও জানায়, আটক ব্যক্তিদের মধ্যে হারিছ আলী ও আবুল আলী অপর ছয়জনকে কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যেতে সহযোগিতা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পরে আটজনকেই আটক করে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায়Read More
মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষার্থী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় তানভির আহমদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহীRead More



Comments are Closed