হবিগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন: চিকিৎসক বরখাস্তের নির্দেশ

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে কোনো পূর্বঘোষণা ছাড়াই ঝটিকা পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার (২৯ আগস্ট) দুপুরে হঠাৎ হাসপাতালে উপস্থিত হয়ে তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। পরিদর্শনকালে নানা অনিয়ম ও দায়িত্বে অবহেলার দায়ে একজন চিকিৎসককে স্থায়ী বরখাস্ত এবং একজন ফার্মাসিস্টকে স্ট্যান্ড রিলিজ করার তাৎক্ষণিক নির্দেশ দেন মন্ত্রী। হাসপাতাল সূত্র জানায়, পরিদর্শনকালে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ফার্মাসিস্ট রিগান হোসেনকে তাৎক্ষণিক স্ট্যান্ড রিলিজের নির্দেশ দেওয়া হয়। মন্ত্রীর নির্দেশে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক তাকে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করেন। এছাড়া, প্রায় আড়াই বছর ধরে কর্মস্থলেRead More



































