দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান, ভারতে অনড় ককরোচ জনতা পার্টি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে আন্দোলনে অনড় থাকার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পুলিশি বাধা উপেক্ষা করে রোববার (১১ অক্টোবর) আবারও দিল্লির যন্তর মন্তরের উদ্দেশে মিছিল নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দলটির নেতা অজিঙ্ক শিন্ডে। সিজেপির ভেরিফায়েড এক্স হ্যান্ডলে প্রকাশিত এক পোস্টে অজিঙ্ক শিন্ডে দাবি করেন, বর্তমান মোদি সরকার ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে। বিরোধীরা আরও একবার ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুললে সরকারের ক্ষমতা টালমাটাল হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি। আন্দোলনে অনড় থাকার অবস্থান জানিয়ে অজিঙ্ক শিন্ডে বলেন, তাঁরা কোনোভাবেই পিছপা হবেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত যন্তর মন্তরে একটানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন তাঁরা। সিজেপির ওই পোস্টেRead More



































