Main Menu

শ্রীমঙ্গলে কমলো তাপমাত্রা, বইছে শীতের আমেজ

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এতে করে পুরোপুরি শীতের আমেজ বইতে শুরু করেছে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। মঙ্গলবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে ৬ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা কমেছে।

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, আজ শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। যা গতকাল ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। একদিনে ব্যবধানে ৬.৫ ডিগ্রি তাপমাত্রা কমেছে। যত সময় যাবে ততই তাপমাত্রা কমতে থাকবে।

Share





Related News

Comments are Closed