কোম্পানীগঞ্জে আবুল হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জের শ্রমিক নেতা আবুলের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের গৌরীনগর পয়েন্টে উপজেলার স্থানীয় সর্বস্তরের জনতার উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা শ্রমিক নেতা আবুলের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, আবুল একজন নিরপরাধ ও নিরীহ একজন ট্রাক শ্রমিক। কোন কারণ ছাড়াই রাতের আঁধারে সন্ত্রাসী হামলা করে তাকে খুন করা হয়েছে। কোম্পানীগঞ্জের মাটিতে কোনো খুনির ঠাঁই হবে না। প্রশাসনকে অবিলম্বে ঘাতকদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে ফাঁসি নিশ্চিত করতে হবে। অন্যথায় আরওRead More



































