সিলেটে অনুমোদনহীন স্লিপার বাসের বিরুদ্ধে অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ঢাকা মহাসড়কে অনুমোদনহীনভাবে চলাচলকারী স্লিপার বাসের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অভিযানে সিলেট-ঢাকা মহাসড়কে স্লিপার বাস পরিচালনাকারী পাঁচটি পরিবহন প্রতিষ্ঠানকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে সিলেট নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল কদমতলী ও হুমায়ুন রশীদ চত্বর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পাঁচটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে অনুমোদনহীনভাবে স্লিপার বাস পরিচালনা না করার জন্য সতর্ক করা হয়েছে। জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো—লন্ডন এক্সপ্রেস, প্যারাডাইস এক্সপ্রেস, জেদ্দা পরিবহন, বেঙ্গল পরিবহন ও ইম্পেরিয়াল পরিবহন। অভিযানের বিষয়টি নিশ্চিতRead More



































