Main Menu

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, পৌণে ৪ লাখ টাকা জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার এবং সরকারি কাজে বাধা প্রদানের অপরাধে মোবাইল কোর্টের অভিযানে ৭টি মামলায় ৭ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) শহরের তরোয়া, জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকা এবং শহরতলীর হাজীপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

নরসিংদী জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়ার নির্দেশনায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন তিতাস গ্যাস, নরসিংদীর ম্যানেজার, আহমাদউল্লাহ।এসময় জেলা পুলিশ নরসিংদী সার্বিক সহযোগিতা করে।

অভিযানে মোট ৭টি মামলায় ৭ জন অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এসব মামলায় সর্বমোট ৩ লাখ ৮০ হাজার ২০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

Share





Related News

Comments are Closed