একাদশে ভর্তি, সিলেটে ৫২ হাজার শিক্ষার্থীর বিপরীতে আসন রয়েছে প্রায় দেড় লাখ

বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৫১ হাজার ৯৫৭ জন শিক্ষার্থী। এর বিপরীতে সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ৩৪৮টি কলেজে একাদশ শ্রেণিতে আসন রয়েছে ১ লাখ ৪৩ হাজার ২৬০টি। অর্থাৎ উত্তীর্ণ শিক্ষার্থীর তুলনায় কলেজগুলোতে প্রায় তিনগুণ বেশি আসন রয়েছে। এ অবস্থায় উত্তীর্ণ সকল শিক্ষার্থী একাদশ শ্রেণিতে ভর্তি হলেও ৯০ হাজারেরও বেশি আসন ফাঁকা থাকবে। আগামী ২ সেপ্টেম্বর থেকে সারাদেশের মতো সিলেটেও শুরু হচ্ছে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন। আবেদন শেষ ১০ সেপ্টেম্বর। আর সকল প্রক্রিয়া শেষে ক্লাস শুরু হবে ২৩ সেপ্টেম্বর। সিলেট শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, একাদশ শ্রেণিতে ভর্তির জন্য ৩৪৮টি কলেজে আসন রয়েছে ১ লাখ ৪৩ হাজারRead More


































