লন্ডনে পাঠানোর নামে প্রতারণা, জগন্নাথপুরে একজন গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: লন্ডনে পাঠানোর প্রলোভন দেখিয়ে সুনামগঞ্জের জগন্নাথপুরে এক ব্যক্তির কাছ থেকে প্রায় ২৫ লাখ টাকা আত্মসাত করার অভিযোগে দায়েরকৃত মামলার ৩নং আসামি মালেক খান (৪৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) দিবাগত রাত ২টার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মালেক খান জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের তিলক গ্রামের হরুপ খানের ছেলে। মামলা সূত্রে জানা যায়, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও (আটঘর) গ্রামের বারিক মিয়ার ছেলে কামরুল মিয়া লন্ডনে যাওয়ার জন্য তানভীর খান, মুহিউদ্দিন খান ও মালেক খানের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হন। চুক্তি অনুযায়ী ২৫ লাখ টাকার বিনিময়ে তাকে ওয়ার্ক পারমিট ভিসায় যুক্তরাজ্যে পাঠানোর কথা ছিল। চুক্তিরRead More



































