সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আটক ৩

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে গোষ্ঠীগত বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে রুস্তম আলী নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০টায় উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের নজিব আলী (৭০) পক্ষ এবং আরিছ আলী (৫৫) পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে গোষ্ঠীগত বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার সন্ধ্যা ৭টায় আস্তমা পয়েন্টে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে রাত ১০টার দিকে আস্তমা পয়েন্টের নিকটবর্তী মোবাইল টাওয়ারের সামনে রুস্তম আলীকে একা পেয়ে অতর্কিত হামলা চালায় আরিছ আলীর পক্ষের লোকজন৷ খবর পেয়েRead More



































