ওসমানীনগরে মশাল মিছিলের চেষ্টাকালে ৭ ছাত্রলীগ নেতা আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের সাত নেতাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে উপজেলার দয়ামীর ইউনিয়নের কাশিকাপন তেরমাইল এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, মশাল মিছিলের প্রস্তুতির খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় আলামতসহ তিনজনকে আটক করা হয়। আটকরা হলেন টুকের বাজার (বানাগাঁও) এলাকার কামরুল হাসানের ছেলে সাব্বির আহমেদ বিপ্লব (২৬), শেখঘাট (নবাবপুর) এলাকার আব্দুল হামিদের ছেলে নাহিদ হাসান (২১) এবং পৈতপাড়া (শিববাড়ী) এলাকার সুরেশ পালের ছেলে হৃদয় পাল (২০)। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে ওসমানীনগর থানা এলাকার বিভিন্নRead More



































