সিলেটে এইচএসসিতে ৩ প্রতিষ্ঠানের সবাই ফেল, শতভাগ পাস ৬টিতে

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। অন্যদিকে শতভাগ শিক্ষার্থী পাস করেছে ছয়টি প্রতিষ্ঠানের। বোর্ডের প্রকাশিত ফলাফলের তুলনামূলক পরিসংখ্যান অনুযায়ী, এ বছর সিলেট শিক্ষা বোর্ডের অধীনে তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য শতাংশ। অর্থাৎ এসব প্রতিষ্ঠানের পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি। তিন প্রতিষ্ঠানের মধ্যে হবিগঞ্জের ১টি এবং সুনামগঞ্জের ২টি প্রতিষ্ঠান রয়েছে। অন্যদিকে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে। এসব প্রতিষ্ঠানে পাসের হার শতভাগ। বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর ২০২৫ সালে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল তিনটি। এবার তা বেড়ে হয়েছে ছয়টি। তবে গত বছরRead More



































